এবার ভারতজুড়ে বিক্ষোভে নেমেছে বিজেপি

এবার ভারতজুড়ে বিক্ষোভে নেমেছে বিজেপি
সিটিজেন ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনীতি এখন উত্তপ্ত। এ বক্তব্যের প্রতিবাদে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভে নেমেছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, পাটনা, রাঁচি, জম্মু ও বেঙ্গালুরুর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে খাড়গের পদত্যাগ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে তোলপাড় । সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ঘটনার সূত্রপাত রবিবার (২৫ অক্টোবর) পাটনার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করে মল্লিকার্জুন খাড়গে মন্তব্য করেন, ‘মোদি কা বাপ ভি জায়েগা’। তার এ কথাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের ঝড় ওঠে। ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বিহার ও জম্মুসহ বিভিন্ন জায়গায় খাড়গের পোস্টার ও কুশপুত্তলিকা দাহ করেন। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কেও দলটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কংগ্রেস সভাপতির মন্তব্যের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এ ধরনের মন্তব্য দলের কোনো সাধারণ কর্মী বা উঠতি নেতা করেননি। দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলের প্রধান নিজে করেছেন। প্রতিরক্ষামন্ত্রী আরও অভিযোগ করেন, ভুল স্বীকার করে অনুশোচনার বদলে কংগ্রেস এ বক্তব্যকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছে।
বিজেপির আক্রমণের জবাবে মুখ খুলেছেন মল্লিকার্জুন খাড়গের ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। তিনি বলেন, বিজেপি নেতারা হয়তো অতীতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের দেওয়া বিভিন্ন বক্তব্য ভুলে গেছেন। তাই তাদের কাছ থেকে নতুন করে সংস্কৃতি শেখার কোনো প্রয়োজন নেই।
এদিকে, বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সংসদ সদস্য মনোজ ঝা খাড়গের মন্তব্যের সমালোচনা করলেও পুরো রাজনৈতিক প্রতিক্রিয়ার দ্বৈত মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, অতীতে বিজেপি নেতারা যখন সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন, তখন সংবাদমাধ্যম বা অন্যান্য দলের মধ্যে এ ধরনের ক্ষোভ দেখা যায়নি।
সূত্র: এনডিটিভি

ভারতে স্কুল বন্ধ রাখতে বোমা হামলার হুমকি দিয়ে মেইল পাঠালো ছাত্রী