রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯৮

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে শুধু মিরপুরেই ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়। রবিবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত অন্যদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, গুলশান বিভাগ ৫৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেপ্তার করা করেছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, একটি ব্যবহৃত গুলির অংশ, ৩ টি চাকু, ৮ টি রড, ১ কেজি ৪৫০ গ্রাম, ২১ পুরিয়া গাঁজা, ৯ হাজার ৫৮ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২ টি মোবাইলফোন, ৩২০ টি ২০০ টাকার জালনোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, ১০ হাজার ১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৯৮ জনকে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

পুলিশি নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিকের লাশ দাফন