হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬৬

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৪৬৬ জন। সোমবার (২৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শুধু ঢাকা বিভাগেই তিন শিশু এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৭৮ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ৩৮৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (সোমবার) পর্যন্ত মোট ২ লাখ ৪৫ হাজার ৩০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ শিশু। এসব শিশুর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে মোট ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো