শিরোনাম

রাজধানীতে গ্রেপ্তার ৬৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্রেপ্তার ৬৩
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মো. ওলিউল্লাহ (২২), রনি ওরফে ট্যান্ড রনি (৩৫), হুমায়ুন কবির হুমা রনি (২৮), রমজান, শাকিল (২৭), সবুজ উজ্জ্বল (২৫), জুয়েল (৪৫), আনোয়ার হোসেন (২৮), জুয়েল, শেখ আব্দুল সালাম, রাহাত (২২), বশির উদ্দিন (৬২), সজিব (২০), ফেরদৌস খান (২৩), রাকিবুল ইসলাম (৩৩), মনির (৩২), রুবেল মিয়া (৩২), হৃদয় বেপারী (৩০), শাহান মিয়া (২০), হৃদয় খান (১৯), আরিফ (২৪), আরিফ (২৪), আরিফ (২৪), সানজিদা আক্তার ছানা (২১), জাকির হোসেন ওরফে সুরিয়া (৬০), শাহ-আলম (২২), শাকিল (২৫), সুকুমার শাওন (২৪), আশরাফুল শেখ (১৯), সুজন শরীফ (২৩), হাবিবুর রহমান সবুজ (২৪), রাসেল (২১), আহাদ (১৯), সুজন (২৫), বাচ্চু শিকদার (৩৭), সাগর জীবন (২৬), সায়মুন (৩২), জাহিদ হোসেন (২০), মাহিম চৌধুরি আকাশ (২০), ইয়াছিন ওরফে আজমান সরদার (২৭), আরিফুল ইসলাম (২৩), হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫), সাকিব (২৪), সোহেল রানা (২৮), নাইম (২৩), মুর্তেজা তামিম (২৬), সানি (২০), আলমগীর মিয়া (২৫), সজীব আহমেদ (২৩), সাকিব মিয়া (২৩), রমজান আলী (২০), শাকিল হাসান (২২), রাসেল (২৬), মিরাজ (২৭), সামিউল আহাদ (২৫), সুজন (২৬), জাহাঙ্গীর আলম (৪৫), মারুফ (২০), জসিম (৩২), হাসান (২২), ও মাসুম।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, বুধবার (৩ জুন) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা ৫ জন, শেরেবাংলা নগর থানা ৯ জন, মোহাম্মদপুর থানা ২৬ জন, আদাবর থানা ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১২ জন ও হাতিরঝিল থানা ২ জন।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এসবি/