শিরোনাম

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানী বসুন্ধরার আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন , সোমবার (২৭ জুলাই) গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সাবেক এই সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

/এসবি/