স্বেচ্ছাসেবক দল নেতা ‘তেরেনাম বাবু’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবক দল নেতা ‘তেরেনাম বাবু’ গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবু

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী অভিযোগে বা কোন ঘটনার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লিটন মাহমুদ বাবুকে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

/এসবি/