রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৬৬

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৬৬
সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে শুধু মিরপুরেই ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন থানায় ৬৪টি মামলা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত অন্যদের রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৮০ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ২২ জন এবং গোয়েন্দা বিভাগ ৮ জন রয়েছেন।
অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, ১টি বাস, ৫টি মোটর সাইকেল, ১৪টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘শেখ হাসিনার নামে’ স্লোগান, আটক ৩