রান তাড়ায় রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো ভারত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রান তাড়ায় রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো ভারত
১৫ বলে ৪২ রান করেন নমন ধীর

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্রাইস্টচার্চে ভারতের বিপক্ষে ৪ উইকেটে ২২৫ রান করে স্বাগতিক নিউজিল্যান্ড। ভারত ম্যাচ জিতেছে ৪ উইকেটে, ২ বল বাকি থাকতে। নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এটি ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাট করতে থাকেন দুই ভারতীয় ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ৫.৫ ওভারে উদ্বোধনী জুটিতে দুজন মিলে তোলেন ৯৩ রান। মাত্র ৩৩ বলে ৬৭ রান করে আউট হন স্যামসন। ১২ বলে ২৯ রান করেন অভিষেক।

এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিলক ভার্মা (৬) ও ইষান কিষাণ (১)। ১৪ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন অক্ষর প্যাটেল।

ষষ্ঠ উইকেটে নমন ধীরকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন শ্রেয়াস আইয়ার। ২৮ বলে ৪২ রান করেন আইয়ার। পরে নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে জয় নিশ্চিত করেন নমন ধীর। ১৫ বলে ৪২ রান করেন নমন। ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন নিতিশ।

নিউজিল্যান্ডের ফিন অ্যালেন করেন ২৪ বলে ৪৫ রান। আর ড্যারেল মিচেল করেন ১৯ বলে ২৮ রান।

চতুর্থ উইকেট জুটিতে বেভন জ্যাকবসকে নিয়ে ক্রিজে রীতিমতো ঝড় তোলেন গ্লেন ফিলিপস। মাত্র ৩২ বলে এই দুই ব্যাটার গড়েন ৭৩ রানের জুটি। তাতেই বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। ১৬ বলে ৩১ রান করে আউট হন জ্যাকবস। ৮২ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার ফিলিপস।

/টিই/