চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা সদস্যসহ আটক ৬

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা সদস্যসহ আটক ৬
(উপরে, বাঁ থেকে) সুমন মুন্সি, দেলোয়ার হোসেন ও মো. ছলিম, (নিচে, বাঁ থেকে) মো. আব্বাস উদ্দিন, জয়নাল উদ্দিন ও মিজানুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে বাঁশখালীর পশ্চিম পুইছড়ি এলাকা হতে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা ও এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য সুমন মুন্সিসহ ৫ জনকে ঘটনাস্থল হতে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ।

আটক অন্যরা হলেন– মিজানুর রহমান, জয়নাল উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, মো. ছলিম ওরফে সেলিম এবং দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) রাত প্রায় সাড়ে ৮টায় মোহাম্মদ এহছানকে কক্সবাজারের টেকনাফে আলীখালি রোহিঙ্গা ক্যাম্পে (লেদা ক্যাম্প-২৫) নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে এসআরবি পোশাক পরা অবস্থায় সুমন মুন্সিসহ ৫/৬ জন ব্যক্তি অপহরণ করে নিয়ে যায়। পরে তারা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী এবং দোকানের ম্যানেজার মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে এহছানকে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় একটি মামলা হয়েছে।

/এফসি/