শিরোনাম

অস্ট্রেলিয়ায় সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন তানজিদ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ায় সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন তানজিদ
১০১ রান করেন আউট হন তানজিদ হাসান তামিম

অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বল, বোলারের পাশ দিয়ে ড্রাইভ করে লং অফে পাঠালেন তানজিদ হাসান তামিম। তাতেই তানজিদ পেলেন টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। সেটিও অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে।

টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি পেলেন তানজিদ। তিনি সেঞ্চুরি পেলেন নিজের দ্বিতীয় টেস্টেই। গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি তানজিদ হাসান। এর আগে দেশের মাটিতে এমন কীর্তি গড়েছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস।

১৮৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ তামিম। তবে সেঞ্চুরির পর আর বেশি এগোতে পারেননি এই ব্যাটার। নাথান লায়নের বলে ১০১ রান করে আউট হন তানজিদ। লায়নের হাওয়ায় ভাসানো বলে লং অফের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন তানজিদ। সেই চেষ্টায় স্টার্কের হাতে ধরা পড়েছেন।

তানজিদের ১৯৭ বলে ১০১ রানের ইনিংসে ৮ চার ও ১ ছক্কা। তানজিদ ফেরাতে তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি ভাঙে।

এদিকে ফিফটি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭০ ওভারে ৩ উইকেটে ২৪৭ রান। ৪৯ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

/টিই/