ইলিয়াস আলী গুমের সঙ্গে শেখ মামুনের ‘কানেকশন’ পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম–সংক্রান্ত কিছু কানেকশন (যোগসূত্রতা) পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ দপ্তরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সাংবাদিকদের তিনি বলেন, ইলিয়াস আলী অত্যন্ত প্রিয় নেতা এবং সিলেট বিভাগের অহংকার। তৎকালীন বিরোধী দলের নেতা আমাদের ইলিয়াস আলী ১৭ তারিখ মধ্যরাতে এপ্রিলের অথবা ১৮ তারিখ ২০১২ সালে তিনি বনানীর একটি রাস্তা থেকে তাকে কিডন্যাপ করা হয়।
অন্যদিকে আসামি শেখ মামুন খালেদ ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন।
গুম, খুনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার শেখ মামুন খালেদকে ১৩ এপ্রিল দুই দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ইতিমধ্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, মামুন খালেদকে ইতিমধ্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডিবিও (পুলিশের গোয়েন্দা শাখা) তাকে জিজ্ঞাসাবাদ করেছে। মামুন খালেদের কাছ থেকে ইলিয়াস আলীর গুম–সংক্রান্ত কিছু কানেকশন তারা পেয়েছেন।
চিফ প্রসিকিউটর বলেন, ইলিয়াস আলীকে গুমের বিষয়ে আরও কিছু তথ্য তাদের কাছে এসেছে। কিন্তু তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করতে পারবেন না।
আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার চলছে ট্রাইব্যুনালে।