পল্লী চিকিৎসক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীতে এক পল্লী চিকিৎসককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলো– বাবলু সরদার, টেকন সরদার ও গাজীয়ার সরকার।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– আতর আলী, রায়হান সরদার, হাবিবুর রহমান ওরফে হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মণ্ডল। তাদের মধ্যে আতর আলী রাজবাড়ীর দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামসুদ্দিন জুম্মন জানান, এ মামলার ২২ আসামির মধ্যে বাকি ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায়, তাদের খালাস দিয়েছেন বিচারক।
জানা গেছে, ২০১৯ সালের অক্টোবরে রাজবাড়ীর গোয়ালন্দে পল্লিচিকিৎসক রেজাউল করিমকে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ৩৭ জনের নামে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মোট ২২ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে অভিযোগপত্র দেন।

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ