শিরোনাম

কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত
কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত।

আইন-আদালতের ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন’-এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের ৪র্থ তলায় জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি এবং মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম বলেন, ‘এমন উৎসবে আমরা আনন্দিত। আমার চাকরি জীবনে এ পর্যন্ত সাতবার এসোসিয়েশনের ফল উৎসবে অংশগ্রহণ করতে পেরেছি। এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করি।’

মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির বলেন, ‘বিচারকদের সৌজন্যে এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ফল উৎসবে পূর্বেও অংশগ্রহণ করেছি। চমৎকার এ আয়োজনে অংশগ্রহণ করে আমি উচ্ছ্বসিত।’

বক্তারা কোর্ট রিপোর্টার্সের সদস্যদের আইন আদালতের নিয়ম অনুসরণপূর্বক সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হালিম, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শ্যাম সুন্দর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মশিয়ার রহমান, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এবং চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া মহানগর পিপি ওমর ফারুক ফারুকী, জেলা পিপি মো. ইকবাল হোসেন, বিডিআর হত্যা মামলার চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিনসহ এসোসিয়েশনের উপদেষ্টাগণ ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মিজানুর রহমান।

/এফআর/