শিরোনাম

কণ্ঠশিল্পী মমতাজের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
কণ্ঠশিল্পী মমতাজের জামিন নামঞ্জুর
সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর মডেল থানায় হওয়া সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭ এর বিচারক তাওহীদা আক্তার এই আদেশ দেন। মমতাজের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম আদালতের কাছে জামিন চেয়ে আবেদন করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ১০ নম্বর গোলচত্বর এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় । এ সময় ঘটনাস্থলেই মারা যান মো. সাগর নামের এক যুবক। এ ঘটনায় গত বছরের ২৭ নভেম্বর সাগরের মা বিউটি আক্তার মিরপুর থানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪২ জনের নামে হত্যা মামলায় দায়ের করেন। মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মমতাজ এই মামলায় ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টায় ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

মমতাজ ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। পরে ২০১৪ সালে তাকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়। ২০১৮ সালেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি বিজয়ী হন। কিন্তু ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান।

/বিবি/