ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু ও সম্পাদক তানু

ঠাকুরগাঁও সংবাদদাতা

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান মিঠু নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. তানভীর হাসান তানু।
শনিবার (২৭ জুন) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট অনুমোদন করা হয়। পরে বিকেলে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে চারটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ৭টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে সহসভাপতি পদে ইউএনবির জেলা প্রতিনিধি মো. আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আল ফারাবী হাসান নবীন এবং ক্রীড়া সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শামসুজ্জুহা নির্বাচিত হয়েছেন।
এছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. আহসান হাবীব বুলবুল; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে আজকালের খবরের জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট; দপ্তর সম্পাদক পদে ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান শামীম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মো. মনসুর আলী, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস. এম. জসিম উদ্দিন ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ জামিন সরকার নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো.ওয়ালিউল্লাহ।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আগামী দুই বছরের মধ্যে চালু হবে ঠাকুরগাঁও বিমানবন্দর: মির্জা ফখরুল