শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

বিএনপির মনোনয়ন ফরম কিনলেন মির্জা ফখরুলের ভাই

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
বিএনপির মনোনয়ন ফরম কিনলেন মির্জা ফখরুলের ভাই
মির্জা ফয়সাল আমিন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন দলটির জেলা কমিটির সভাপতি মির্জা ফয়সাল আমিন। তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মির্জা ফয়সাল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

এদিন বেলা ১১টা থেকে ঠাকুরগাঁও-১ শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। ফরম বিতরণ কার্যক্রম চলবে বিকাল ৫টা পর্যন্ত। আর ফরম জমা দেওয়ার শেষ সময় আগামীকাল বুধবার।

​উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে এমপিদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতির শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) উক্ত আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/এফআর/