শিরোনাম

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
নিহত আসাদুল হক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর আসাদুল হক (২৮) নামে এক বাংলাদেশির মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিওপির আওতাধীন এলাকায় মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পীরগঞ্জ থানা পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বৈরচুনা সীমান্তের চান্দেরহাট বিজিবি ক্যাম্পের ৩৩৩/২-এস পিলার এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় চকশিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন। এতে আসাদুল হক গুলিবিদ্ধ হলে তাকে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোস্তাকিন (৩৪) ও উদয় চন্দ্র রায় (৩৫) নামের দুই বাংলাদেশি আহত হয়ে বিএসএফের হাতে আটক রয়েছেন।

আটক মোস্তাকিম একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে এবং উদা রায় মুনষা নারায়ণের ছেলে। তাদের দুজনকে বর্তমানে রায়গঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জ থানার পরিদর্শক আব্দুল হাকিম জানান, আইনি প্রক্রিয়া শেষে গভীর রাতে বিজিবির কাছ থেকে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/