শিরোনাম

যমুনা সেতুতে একদিনে টোল আদায় আড়াই কোটি টাকা

টাঙ্গাইল সংবাদদাতা
যমুনা সেতুতে একদিনে টোল আদায় আড়াই কোটি টাকা
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। বুধবার (১১ মার্চ) যমুনা সেতুতে একদিনে টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকা।

প্রতি ঈদেই যমুনা সেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে। সেই সঙ্গে টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত টোল আদায় হয়েছে ২ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা। পূর্ব পাড় থেকে ১ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে। মোট গাড়ি পারাপার করেছে ২৪ হাজার ২৫৬টি। এর মধ্যে পূর্ব পাড়ে ১১ হাজার ৮৪৯ এবং পশ্চিম পাড়ে ১২ হাজার ২৫৬টি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঈদ উপলক্ষে গাড়ি পারাপারের সংখ্যা দিনদিন বাড়ছে। ফলে টোল আদায় দ্বিগুণ হতে পারে।

/এসআর/