শিরোনাম

মানুষের আশা পূরণে আমরা দায়বদ্ধ: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
মানুষের আশা পূরণে আমরা দায়বদ্ধ: প্রবাসীকল্যাণ মন্ত্রী
ছবি: সিটিজেন জার্নাল

শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মানুষের আশা পূরণে আমরা দায়বদ্ধ। সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, দোয়া করবেন। হিংসা-বিদ্বেষ পরিহার করে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর দেশ গড়তে চাই।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরিফুল হক চৌধুরী বলেন, নির্বাচনী এলাকার মানুষের কাছে আমি ঋণী। দেশের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। এ জন্য সবার কাছে দোয়া চাই।

এর আগে সিলেটে পৌঁছে নিজ বাসভবনে গিয়ে মা ও শাশুড়ির আশীর্বাদ নেন এবং পারিবারিক সংবর্ধনায় অংশ নেন। এ সময় পরিবারের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল তাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ।

/এসআর/