জাকারিয়া হত্যা: ভারতে পালানোর সময় ‘কিশোর গ্যাং লিডার’ নাহিদসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা শহরে চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে কলেজছাত্র জাকারিয়া খাঁন (১৯) হত্যা মামলার প্রধান আসামি ‘কিশোর গ্যাং লিডার’ নাহিদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ভারতে পালানোর সময় মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর রাতে জেলার কালিগঞ্জ থানার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের গিয়াসউদ্দিনের ছেলে নাহিদ হাসান এবং ইটাগাছা পশ্চিমপাড়ার হুমায়ুন কবীরের ছেলে সন্দিগ্ধ। তাদের মধ্যে নাহিদ পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানার তদন্ত অফিসার আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আইনগত কার্যক্রম শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে গিয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই শাহরিয়ার খাঁন বাদী হয়ে পরদিন রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

জাকারিয়া হত্যা: ‘কিশোর গ্যাং লিডার’ নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা