যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন দুখু (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

জানা গেছে, মারুফ সায়দাবাদ মালঞ্চ সেন্টারের পাশের গলিতে একটি অ্যালুমিনিয়ামের পাতিল কারখানায় কাজ করতেন। সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরে ধলপুর সিটি পল্লীর মাঠে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাত্রাবাড়ী থানা-পুলিশকে অবহিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

/এফআর/