ট্রেন দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ আব্দুলপুর জংশনে ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোরের আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য থামে তিতুমীর এক্সপ্রেস ট্রেন। এসময় মাহদী হাসান মুরাদ প্ল্যাটফর্ম ব্যবহার না করে রেললাইনের মধ্য দিয়ে বিপরীত পাশে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে চলমান ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইউসুফ বলেন, ‘আমরা সবাই একই ট্রেনে ছিলাম। বুঝতে পারিনি যে, দুর্ঘটনায় নিহত ব্যক্তি আমাদের বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। পরে জানতে পেরে খুব মর্মাহত হই।’
নিহত মাহদী হাসান মুরাদের বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। বিভাগের সভাপতি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আলোচনা করা হয়।