ইন্দোনেশিয়ায় আটক সেই জাহাজ বাংলাদেশে আসছিলো এমন ‘তথ্য নেই’

সিটিজেন জার্নাল ডেস্ক

সম্প্রতি ৪০৫ টন রাসায়নিক পদার্থ ‘সোডিয়াম পারক্লোরেট’ নিয়ে বাংলাদেশগামী একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী- এমন খবর প্রকাশিত হয়েছে। তবে এই জাহাজের বাংলাদেশগামী হওয়ার কোনো ‘তথ্য নেই’ বলে দাবি করেছেন মোংলা ও চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা।
বিপুল রাসায়নিকের চালানসহ এমভি স্টার লাইন নামের জাহাজটি আটকের পর ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমে সেটি বাংলাদেশের মোংলামুখী বলে দাবি করা হয়।
মোংলা কাস্টমস বলেছে, এই জাহাজ মোংলা বন্দরে আসার বিষয়ে কোনো ‘ইমপোর্ট জেনারেল মেনিফেস্ট’ (আইজিএম) দাখিল করা হয়নি। ফলে জাহাজটি মোংলামুখী, এমন কোনো তথ্য নেই। তাছাড়া জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমাতেও আসেনি।
প্রসঙ্গত, আইজিএমে পণ্যের বিবরণ, আমদানিকারক, রপ্তানিকারক এবং জাহাজের গন্তব্যসহ বিস্তারিত তথ্য থাকে।
অন্যদিকে চট্টগ্রাম কাস্টমসের কাছেও ‘এমভি স্টার লাইন’ নামে জাহাজটির বাংলাদেশমুখী হওয়ার বিষয়ে কোনো তথ্য নেই।
এজন্য জাহাজটিতে সোডিয়াম পারক্লোরেটের আমদানিকারক প্রতিষ্ঠান কারা এবং কী কাজে এই রাসায়নিক আনা হচ্ছিল, সে বিষয়ে কোনো তথ্যও নেই।
সংশ্লিষ্টরা বলেছেন, আইজিএম ঘোষণা না করায় জাহাজটি আদৌ বাংলাদেশের দিকে আসছিল কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ইন্দোনেশিয় কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারবে।
সোডিয়াম পারক্লোরেট রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও রাসায়নিক শিল্পে ও ওষুধ তৈরির কারখানায়, আতশবাজির জন্য, বিস্ফোরক বস্তু তৈরিতে, গবেষণাগারে এবং গবেষণা সম্পৃক্ত প্রতিষ্ঠানেও এটি ব্যবহার হয়। বাংলাদেশের টেক্সটাইল, প্লাস্টিক, পিভিসি পাইপ তৈরিসহ বিভিন্ন শিল্পে এই রাসায়নিকের ব্যবহার রয়েছে। উচ্চমাত্রার জারক হওয়া সোডিয়াম পারক্লোরেট আমদানিতে বিধিনিষেধ মানতে হয়।
এর আগে দেশে সোডিয়াম পারক্লোরেট আমদানি হলেও চট্টগ্রাম বন্দর দিয়ে ২০২৫ সালের জুলাই থেকে গত দেড় বছরে আর এই রাসায়নিক আমদানি হয়নি বলে জানিয়েছেন বন্দরের কর্মকর্তারা।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম আনতারা নিউজ ২১ নভেম্বর এক প্রতিবেদনে জানায়, গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় ইন্দোনেশীয় নৌবাহিনী কমোরোসের পতাকাবাহী জাহাজ স্টারলাইন আটক করে। জাহাজটি ৩৬টি কন্টেইনার বহন করছিল। এর মধ্যে ১৫টি কন্টেইনারে স্ট্র্যাটেজিক অক্সিডাইজার সোডিয়াম পারক্লোরেট নামক রাসায়নিক পদার্থ ছিল, যার মোট ওজন ৪০৫ টন। আর ৫৪টি প্যালেটে লাখ লাখ অনিবন্ধিত ফাঁকা ফোরজি এলটিই সিম কার্ড ছিলো।
দেশটির আরেক সংবাদমাধ্যম ‘কুমপারান নিউজ’ জানায়, জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হয়েছিল। এটির সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা যাচ্ছিল না।
অন্যদিকে আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘ভেসেল ফাইন্ডার’-এর তথ্য অনুযায়ী, জাহাজটির ৮ নভেম্বর দুপুর ১২টায় মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল।

বাংলাদেশে আসার পথে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক জব্দ