দেশে মোট ভোটারের সংখ্যা কত? জানালো ইসি

দেশে মোট ভোটারের সংখ্যা কত? জানালো ইসি
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। চলতি বছরের ৩১ আগস্ট প্রকাশিত ভোটার সংখ্যার তুলনায় নতুন করে ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
নির্বাচন কমিশন সচিব জানান, হালনাগাদ এই ভোটার তালিকা আগামী স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবহার করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনও এ তালিকা অনুযায়ী আয়োজন করা হবে। ফলে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও নতুন ভোটার তালিকাটি কার্যকর থাকবে।
তিনি বলেন, হালনাগাদ ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৬৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।
আখতার আহমেদ বলেন, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদত্যাগ করায় আসনটিতে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। এ নির্বাচনে ওসিবি ও আইসিপিবি উভয় পদ্ধতি কার্যকর থাকবে।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর।
নির্বাচন কমিশন সচিব বলেন, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। সংশ্লিষ্ট দুটি উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি: ইসি সচিব