রাজবাড়ীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের ৫ কর্মী আটক

রাজবাড়ী সংবাদদাতা

রাজবাড়ীর পাংশায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাইফুল প্রামানিক (২০), ইরান প্রামানিক (২২), নয়ন মোল্লা (২০), মো. রাব্বি হোসেন (২২) ও মো. সুহান শেখ ওরফে সোহান (২৩)। তাদের সবাই পাংশা উপজেলার বাগমারা ও মেঘনা (উত্তরপাড়া) এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়। এতে অংশ নেওয়ার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাহাদুরপুর ইউনিয়নের সক্রিয় কর্মী। তারা সামাজিকমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার এবং বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত। গতকাল ভোরে বাহাদুরপুর এলাকায় সরকারবিরোধী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য একত্রিত হয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া বিগত সরকারের আমলে এলাকায় প্রভাব বিস্তার করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৫ জনকে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ ও রাজবাড়ীতে মাঝরাতে বাসে আগুন