মেয়ের ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ, প্রাণ গেল বাবার

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকে মেয়ের দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম খান বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে রুনা নামের একটি ফেসবুক আইডি থেকে প্রতিবেশীদের নিয়ে একটি পোষ্ট দেওয়া হয়। ওই স্ট্যাটাসের নিচে একই আইডি থেকে করা একটি মন্তব্য নিয়েও আপত্তি ওঠে। এ নিয়ে স্থানীয়ভাবে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
নিহতের পরিবারের দাবি, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ফেসবুক পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপীর কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়। একপর্যায়ে নজরুল ইসলাম খানকে মারধর করা হয়। এ সময় তার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে রুনা বলেন, আমার দেওয়া ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। পরে তারা হামলা চালিয়ে আমার বাবাকে মারধর করে। একপর্যায়ে মাথায় আঘাত করা হলে বাবা মারা যান। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের মেয়ে রুনা দুদিন আগে প্রতিবেশী প্রীতিকে নিয়ে ফেসবুকে একটি পোষ্ট করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। শুক্রবার দুই পরিবারের মধ্যে মারামারি হলে রুনার বাবা নজরুল ইসলাম খান মারা যান।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক