পিরোজপুরে দুই বাসে আগুন, ঘুমন্ত হেল্পারের মৃত্যু

পিরোজপুর সংবাদদাতা

পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা এক হেল্পার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত হেল্পারের নাম সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুরে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে তিনটি মোটরসাইকেলে এসে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহণে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তখন বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেল্পার সিয়াম। পরে আগুন দেখে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয়। তবে সিয়াম আর বের হতে পারেননি। বাসের ভেতরেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সিয়ামের লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ওসি জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, লিসা গাড়ির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। আর বাহক গাড়ির মালিক ঝালকাঠির অমিত পাল।

রামপুরায় পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন