সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

পিরোজপুর সংবাদদাতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল উপজেলা সদরে অবস্থিত তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এ ঘটনায় বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলা এবং অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায়।

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন