জেলেদের চাল চুরির অভিযোগে অবরুদ্ধ ইউপি চেয়ারম্যান
পটুয়াখালী সংবাদদাতা

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১১: ১৮

চাল নিতে আসা জেলেরা। ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলায় জেলেদের মাঝে সরকারি চাল বিতরণে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যানকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে জেলেরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।
অবরুদ্ধ ওই প্যানেল চেয়ারম্যানের নাম শাহজাহান গাজী। প্রত্যক্ষদর্শীরা জানান, অবরুদ্ধ অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
সুবিধাভোগী জেলেরা অভিযোগ করে বলেন, চাল বিতরণের সময় সবার কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হয়েছে। আর তালিকায় নাম থাকার পড়েও অনেক জেলেকে চাল দেওয়া হয়নি।
তাদের দাবি, সরকারি বরাদ্দ অনুযায়ী প্রত্যেক জেলেকে ৮০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ৬০-৭০ কেজি। বিষয়টি নিয়ে প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজীর সঙ্গে কথা বলতে যান জেলেরা। এসময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জেলেরা শাহজাহান গাজীকে মমিনপুর বাজারে অবরুদ্ধ করে রাখে।
এসব বিষয়ে জানতে প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজীর মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

/এফআর/

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, যুবদলের বিরুদ্ধে মবের অভিযোগ যুবশক্তির