শিরোনাম

‘সপ্তম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে’

পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড় সংবাদদাতা
‘সপ্তম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে’
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

দক্ষ জনশক্তি গড়ে তুলতে সপ্তম শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বপ্নপূরণ অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত সামিটে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমরা প্রত্যেকটি ছেলে-মেয়েকে কারিগরি বিষয়ে শিক্ষা দিয়ে এমন করে তৈরি করবো, যেন সে মেট্রিক পাস করার সঙ্গে সঙ্গে জীবন-জীবিকার আগামী দিনের জন্য প্রস্তুত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক। এই মাদক থেকে আমাদের সন্তানদের ফিরিয়ে আনতে তাদের খেলার মাঠে নিয়ে আসতে হবে। যার জন্য সরকারিভাবে স্পোর্টসের টিচার নিয়োগ দেওয়া হবে। এসব পদক্ষেপের মাধ্যমে আসলে সামাজিক আন্দোলন করে, বিভিন্ন কলাকৌশল করেই আমরা আমাদের সমাজ ও সন্তানদের মাদকমুক্ত রাখতে চাই।’

অনুষ্ঠানে ইয়ুথ অলিম্পিয়াড ও ওপেন কুইজ রাইন্ডে বিজয়ীদেন হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এর আগে, ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার প্লানিং বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়।

/এফআর/