মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় সংবাদদাতা

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা করেছিলো। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছেন। ভবিষ্যতে কোনো মাজার ধ্বংস করা হলে আমরা আর ঘরে বসে থাকব না।
বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামায়াত আয়োজিত জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, হজরত মুহাম্মদ (সা.) আমাদের দিকনির্দেশনা দেওয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আমরা নবীর তরিকা ধরে ঐক্যবদ্ধ থাকব। রাসুল (সা.)-এর নবুয়তি জীবন, তার নীতি ও আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মদিনায় ব্যবসায়ীদের সম্পদ চুরি হলে রাসুল (সা.) ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।
তিনি বলেন, কোনো মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না। দেশে কোনো মাজার, পীরের তরিকা বা ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নত ওয়াল জামায়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা ও দেবীগঞ্জ উপজেলা আহলে সুন্নত ওয়াল জামায়াতের উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংসদের তৃতীয় অধিবেশনে ছয়টি বিল উত্থাপিত হতে পারে: চিফ হুইপ