বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পঞ্চগড় সংবাদদাতা

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে বন্দর এলাকা পরিদর্শন করেন তিনি। পরে সীমান্তবর্তী জিরো পয়েন্ট ঘুরে দেখেন এবং স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবি তোলেন রাষ্ট্রদূত।
জানা গেছে, তিন দিনের সফরে গতকাল রবিবার উত্তরাঞ্চলে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরের দ্বিতীয় দিনে আজ (সোমবার) সকালে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরোপয়েন্ট পরিদর্শন করেন। এসময় সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত।
পরবর্তীতে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে অনুদান এবং মতবিনিময় সভায় অংশ নেবেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
এর আগে, রবিবার সফরের প্রথম দিনে মার্কিন রাষ্ট্রদূত রংপুরে একটি আধুনিক ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান 