নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন

নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির বারান্দার একটি কক্ষের কিছু জিনিস পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।

ফাহিম রহমান এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সাবেক সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ফাহিমের বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসেন। সবার চেষ্টায় ভয়াবহ আকার ধারণ করার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার সময় ফাহিম ঢাকায় ছিলেন। তিনি বলেন, যখন বাসার বারান্দায় আগুন দেওয়া হয় তখন বাসায় মা, ছোট ভাই নেত্রকোনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক নাফিউর রহমান খান পাঠান ও ভাতিজাসহ কয়েকজন অবস্থান করছিলেন। পোড়া গন্ধ পেয়ে নাফিউর ঘরের দরজা খুলে বারান্দায় আগুন দেখতে পায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।
ফাহিমের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নেত্রকোনা ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন, তদন্তে পুলিশ