ভোট দিলেন মঈন খান ও খায়রুল কবির খোকন

ভোট দিলেন মঈন খান ও খায়রুল কবির খোকন
নরসিংদী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকায় ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান এবং বিএনপির যুগ্ম-মহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নরসিংদী-২ পলাশে মঈন খান ও নরসিংদী সদর-১ আসনে নিজ কেন্দ্রে খায়রুল কবির খোকন ভোট দেন। এসময় সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান এই দুই নেতা।
মঈন খান ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, নরসিংদী সদরের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ভোট দেওয়ার পর তিনিও ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানান।
এছাড়াও, সকাল পৌনে ৮টায় নরসিংদী সদর-১ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে ৫ শতাধিক সেনাবাহিনীর সদস্য, প্রায় দেড় হাজার পুলিশ সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, র্যাব ও আনসারসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া জেলাজুড়ে ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন।
তিনি আরও জানান, চরাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখতে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।