শিরোনাম

নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

নরসিংদী  সংবাদদাতা
নরসিংদী সংবাদদাতা
নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইসমাইল হোসেন রাজিব

নরসিংদীর রায়পুরায় ৫০টি ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইসমাইল হোসেন রাজিবকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলাতুলি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান।

তিনি বলেন, অভিযান চালিয়ে ইসমাইল হোসেন রাজিবকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৫০টি ইয়াবা পাওয়া যায়। তিনি থানা হেফাজতে রয়েছেন।

জানা গেছে, প্রায় ৩ বছর আগে ডা. ইসমাইল হোসেন রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কর্মকর্তা হিসেবে যোগদান করেন। প্রায় ৯ মাস আগে তিনি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পান।

এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালের স্টাফদের মাধ্যমে জেনেছি, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইসমাইল হোসেন রাজিব ইয়াবাসহ আটক হয়েছেন। অভিযোগের সত্যতা পুলিশের তদন্তে নিশ্চিত হবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/