এবার খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন

নিজস্ব প্রতিবেদক

খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতির মুখমণ্ডলে কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এ ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেওয়ালে এ ঘটনা স্থানীয়দের নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেওয়ালে ইতিহাস, ঐতিহ্য ও দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের গ্রাফিতি আঁকা হয়। এর অংশ হিসেবে শিববাড়ী মোড়ের পাশের রেলস্টেশনের দেওয়ালেও ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাইকেল মধূসুদন দত্তের প্রতিকৃতি ছিল। তবে শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পান, রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়ালে সাঁটানো হয়েছে তাকে নিয়ে আপত্তিকর কয়েকটি পোস্টার।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনামে ওই পোস্টারে বিভিন্ন উক্তির সঙ্গে লেখা ছিল ‘তিতুমীরের বাংলায়, মুসলিম ও পূর্ব বাংলা বিদ্বেষী রঠার ঠাঁই নাই/ভারত বন্দনার ঠাঁই নাই’।
সাংস্কৃতিক কর্মীরা বলেন, মুক্তচিন্তা, শিল্প-সংস্কৃতি ও বাঙালির ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে এ ধরনের আক্রমণ নিন্দনীয়। এ ঘটনার পেছনে রাজনৈতিক কিংবা অন্য কোনো উদ্দেশ্য থাকলেও সর্বজনশ্রদ্ধেয় একজন কবির প্রতিকৃতিকে এভাবে অবমাননা করা গ্রহণযোগ্য নয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে লিখিত কিংবা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে।
এর আগে, গত ১০ অক্টোবর রাজধানীর শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখমণ্ডলে কালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশসহ চারজনকে আটক করে পুলিশ।

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন, নারীসহ আটক ৪