সেলিম ওসমানকে ধরতে ডিবির অভিযান

সেলিম ওসমানকে ধরতে ডিবির অভিযান
নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযান চালিয়েও বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলার এ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি তারা। শুক্রবার (১৩ নভেম্বর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান।
এর আগে, গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় সেলিম ওসমানের মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামের পোশাক কারখানায় এ অভিযান চালানো হয়। তবে সেখানে তাকে পাওয়া যায়নি। অভিযান চলাকালে কারখানাটি বন্ধ ছিল।
কারখানা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার বিকালে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি কারখানার প্রধান ফটকে আসেন। তারা নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান।
এ সময় আনসার সদস্যরা জানান, কারখানার ছুটি হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা আগেই শ্রমিকরা চলে গেছেন। ভেতরে তখন কেউ ছিলেন না। পরে কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান ওই ব্যক্তিরা।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, কয়েকদিন ধরে আলোচনা চলছিল, সেলিম ওসমান মাঝেমধ্যে ফতুল্লায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। বৃহস্পতিবার তার সেখানে আসার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। তবে তাকে সেখানে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। তার অবস্থান নিশ্চিত করা গেলেই তাকে গ্রেপ্তার করা হবে।
প্রসঙ্গত, সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের মেঝ ছেলে। ওই আসনটিতে তার প্রয়াত বড় ভাই নাসিম ওসমান এমপি ছিলেন। তার ছোট ভাই শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তিনি।

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানের পর পাহাড়ে ৩ লাশ