শিরোনাম

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

নওগাঁ সংবাদদাতা
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
খবর পেয়ে ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো- বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩২) ও তার স্ত্রী পপি সুলতানা (২৫) এবং তাদের দুই ছেলে-মেয়ে পারভেজ (৯) ও সাদিয়া আক্তার (৩)। হাবিবুর রহমান গ্রামের নমির উদ্দিনের ছেলে।

জানা গেছে, সোমবার দিবাগত রাতে ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা হাবিবুর রহমারে ঘরে যায়। সেখানে ৪ জনের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি থানায় জানালে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের জানান, নিহত হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। তার কাছে গরু বিক্রির দুই লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, সেই টাকার জন্যই তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে দুর্বৃত্তরা। পাশাপাশি বাড়িতে থাকা স্বর্ণালংকার এবং হাবিবুরের স্ত্রী পপি সুলতানার কানের দুল পর্যন্ত লুট করা হয়েছে। তবে রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে – তা জানাতে পারিনি প্রতিবেশীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনের মরদেহ গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করার উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

/এফআর/