ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ সংবাদদাতা

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৪: ৫০

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল। ছবি: সিটিজেন জার্নাল
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৭ মার্চ থেকে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
মারা যাওয়া শিশুরা হলো- ৩ মাস বয়সী আদিবা ও ৮ মাস বয়সী আরাফাত। তাদের মধ্যে আদিবা নেত্রকোনা সদরের ইলিয়াস হোসেনের মেয়ে এবং আরাফাত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাসেল মিয়ার ছেলে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মমেক হাসপাতালে মোট ৩২৪ শিশু ভর্তি হয়। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৩৯ শিশু এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ২৬ জন। বাকিরা হাসপাতালটির হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান গণমাধ্যমকে বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

/এফআর/