গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ময়মনসিংহ সংবাদদাতা

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে কর্মরত এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সেলিম মিয়া নামের ওই কর্মকর্তাকে নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে প্রত্যাহার করা হয়। এ সময় তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম মিয়া ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গত ৭ সেপ্টেম্বর তিনি সেখানে যোগ দেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, একটি গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জের ঘটনায় সেলিম মিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ কারণে তাকে প্রত্যাহার করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।
তিনি আরও বলেন, জব্দ করা দুটি মোবাইল ফোন আদালতের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য প্রত্যাহার