পদ্মাপাড়ে ঘুরতে আসা পর্যটকের ওপর হামলা: আটক ৪ যুবক

মানিকগঞ্জ সংবাদদাতা

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর পাড়ে ঘুরতে আসা এক পর্যটকের ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা লুটের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন।
এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বয়ড়া খালপাড় এলাকার আন্ধারমানিক পদ্মা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পর্যটক নাঈম মোল্লা ওইদিন বিকালে হরিরামপুর থানায় গিয়ে বিষয়টি জানান।
পুলিশ জানায়, নাঈম মোল্লা ঘুরতে গেলে ৬-৭ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ৪ জনকে আটক করা হয়।
আটকরা হলেন– আন্ধারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত ওরফে লাল, একই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সাগর, দড়িকান্দি গ্রামের শরীফ শিকদারের ছেলে অভি শিকদার এবং দিয়াপাড় গ্রামের সাইম হোসেন।
হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪ (১) ধারায় থানায় মামলা করা হয়েছে। আটক ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।