পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যবুককে হত্যা

লক্ষ্মীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুর সদরে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ফরহাদ হোসেন নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামে বাড়ির পাশের ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের দাবি, পাওনা টাকা দেবে বলে এক ব্যক্তি তাকে গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নেয়।
নিহত ফরহাদ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন।
ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দেবে বলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ২টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। ভোরে মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি জমিতে তার মরদেহ দেখতে পান লোকজন। টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।