কুড়িগ্রাম সীমান্তে চোরাই পণ্য জব্দ, আটক ৩

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীন সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় তিনজন মাদক পাচারকারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় গাঁজা ও ইয়াবা।
এছাড়া ব্যাটালিয়নের অধীন অন্যান্য বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেন। জব্দ করা এসব মালামালের মোট বাজারমূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন দৃঢ়প্রতিজ্ঞ।’