নড়াইলে আ.লীগের সাবেক এমপিসহ শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর

নড়াইল সংবাদদাতা

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসের বাড়িসহ কালিয়া উপজেলার ১৫০-১৬০ নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কালিয়া উপজেলার বেন্দারচরসহ আশপাশের কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কালিয়ায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০) হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ওই হত্যাকাণ্ডের পর ক্ষোভ ও প্রতিশোধের জেরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসের বাড়ি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বাড়িঘরে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ ঘটনার সংবাদ যেভাবে ছড়িয়েছে তার সবটাই পুরোপুরি সত্য নয়। তবে ৫-৬টা বাড়িঘরে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে। আর বাকিসব বাড়িঘর গত ২০২৪ সালেই ভাঙচুর হয়েছিলো।
এর আগে, বুধবার (১৮ নভেম্বর) সন্ধায় উপজেলার বেন্দার-চর বটতলা মোড় এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০) নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা ৩০০ থেকে ৪০০ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী হামলা চালায়।
এতে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫) আহদ হন। তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে মারা যান।

বিএনপির সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় আওয়ামী লীগের হামলা, নিহত ২