শিরোনাম

খুলনা আদালতের সামনে দুই যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
খুলনা আদালতের সামনে দুই যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

খুলনা দায়রা জজ আদালতের সামনে প্রকাশ্যে দুই যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে জনবহুল এলাকায় এ ঘটনা ঘটে। গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হঠাৎ করেই কয়েকজন সন্ত্রাসী দুই যুবককে লক্ষ্য করে গুলি ছোড়েন। সেখানে থাকা লোকজন এগিয়ে এলে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি। শারীরিক অবস্থারও তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে রক্ত, একটি চাপাতি ও দুইটি মোটরসাইকেল পাওয়া গেছে। কী কারণে এ হামলা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।