হাম মোকাবিলায় প্রস্তুত আইসোলেশন-আইসিইউ

হাম মোকাবিলায় প্রস্তুত আইসোলেশন-আইসিইউ
সিটিজেন ডেস্ক

দেশে হামের পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে আইসোলেশন ও আইসিইউ সুবিধা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি বলেন, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। মাঠপর্যায়ে আইসোলেশন সুবিধার ঘাটতি নেই বলেও তিনি দাবি করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন আইসিইউ স্থাপন সময়সাপেক্ষ হলেও পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইনফেকশাস ডিজিজ সেন্টারে অল্প সময়ের মধ্যে একটি আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। সেখানে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।
রাজশাহীর পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে শিশুমৃত্যুর খবর পাওয়ার পর জরুরি ভিত্তিতে ভেন্টিলেটর পাঠানো, আইসিইউ চালু এবং সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, ভেন্টিলেটরসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম মন্ত্রণালয়ের কাছে প্রস্তুত আছে এবং যেখানে প্রয়োজন, দ্রুত পাঠানো হচ্ছে। আক্রান্ত শিশুদের ভিটামিন-এ দেওয়ার পাশাপাশি হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন হাম-রুবেলা ক্যাম্পেইন না হওয়ায় টিকাবঞ্চিত শিশুর সংখ্যা বেড়েছে। এ কারণে ৫ এপ্রিল থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম ধাপে ১৮ জেলা ও ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে।