প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনা সংবাদদাতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের মধ্যেই জেলার ডুমুরিয়া উপজেলায় স্থানীয় এক বিএনপি নেতার ছেলেকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম তরিকুল ইসলাম শেখ (৩৫)। তিনি ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে অবস্থান করছিলেন নিহত তরিকুল। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।
তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। তদন্ত চলছে এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, একদিনের সরকারি সফরে এদিন সকালে প্রথমে বাগেরহাটের মোংলায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মোংলার কর্মসূচি শেষ করে সড়কপথে প্রধানমন্ত্রী খুলনা যান। সেখানে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা: ৪৫ ঘণ্টা পর মামলা