১৫ লাখ খুইয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

খাগড়াছড়ি সংবাদদাতা

খাগড়াছড়ির রামগড়ে অনলাইন জুয়ায় প্রায় ১৫ লাখ টাকা হারিয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সজিব (২৫) নামে এক যুবক।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রামগড় ইউনিয়ন পরিষদের সামনে দুধ দিয়ে গোসল করেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মো. সজিব উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদের সামনে বসে নিজের গায়ে দুধ ঢালছেন সজিব । এ সময় তিনি বলেন, জুয়া খেলতে গিয়ে তার সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়ে গেছে। তাই দুধ দিয়ে গোসল করে আজ থেকে সব ধরনের জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিচ্ছি। জুয়ার পেছনে প্রায় ১৫ লাখ টাকা খুইয়েছি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন সজিব। এতে ধীরে ধীরে তার সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে যায় এবং একপর্যায়ে চরম আর্থিক সংকটে পড়েন তিনি। পরে নিজের ভুল বুঝতে পেরে শনিবার দুপুরে প্রকাশ্যে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, জুয়া সম্পূর্ণ অবৈধ। সেটা সরাসরি হোক বা অনলাইনে। এ বিষয়ে নিয়মিত অভিযান চলছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত পুলিশের মাদক ও জুয়া বিরোধী প্রচার-প্রচারণা চলমান রয়েছে।

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্যকে গুলি করে হত্যা