খাগড়াছড়িতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন: পুড়লো গুরুত্বপূর্ণ নথি

খাগড়াছড়ি সংবাদদাতা

খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ ও সংশ্লিষ্টরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পরে ঘটনাস্থল থেকে ৩ লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত ২টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুটি কক্ষের নথিপত্রসহ কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে।
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি কার্যালয়ে যান। তখন আগুন নেভানোর কাজ শেষ হয়েছিল। আগুনে ফটোকপি মেশিনসহ বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় সদর থানায় জিডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনুভা ইসলাম বলেন, রাতের আগুনে উপজেলা সমাজসেবা কার্যালয় এবং ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে।

খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন