শিরোনাম

খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ কর্মী নিহত

খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ কর্মী নিহত
থানা

খাগড়াছড়ির মাটিরাঙা ও দীঘিনালায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ–প্রসীত গ্রুপ) দুই সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) সকালে ১০টার দিকে মাটিরাঙা উপজেলার তৈকাথান এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োগড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউপিডিএফের সদস্য ববিন ত্রিপুরা ও সুজন চাকমা।

মাটিরাঙার থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, ‘বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সকালে তৈকাথান এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইউপিডিএফ সদস্যরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ববিন ত্রিপুরা নিহত হন। একই ঘটনায় মংসানু মারমা নামে একজনকে রাইফেলসহ আটক করা হয়।

অন্যদিকে বাবুছড়ার মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলিতে সুজন চাকমা নিহত হন বলে জানা গেছে।

/এসআর/